২ কোটি জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ....
